Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাটমোহর প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ

Bangla FMbyBangla FM
৬:৫১ am ১৪, জুন ২০২৫
in খেলাধুলা
A A
0

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) এ চ্যাম্পিয়ন হয়েছে গুনাইগাছা শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ। 

শুক্রবার (১৩ জুন) বিকেলে চাটমোহর সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ১১৬ রানে মথুরাপুর আদর্শ ক্রিকেট ক্লাব কে পরাজিত করে। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুনাইগাছা শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাহিদ ৭২ ও আরিফ ৪৭ রান সংগ্রহ করে। মথুরাপুর আদর্শ ক্রিকেট ক্লাবের শুভ ৩টি ও রনি ৩টি উইকেট লাভ করে। 

জবাবে ব্যাট করতে নেমে মথুরাপুর আদর্শ ক্রিকেট ক্লাব মাত্র ৭ ওভারে ৭৩ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে শুভ ৩৪ ও মারুফ ১৬ রান সংগ্রহ করে। গুনাইগাছা শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘের বিজয় ৪টি ও জাহিদ ৩টি উইকেট লাভ করেন।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শহীদ শামসুদ্দীন স্মৃতি সংঘের জাহিদ এবয় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের আরিফ।

১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের ধুলাউড়ি মুক্তার মোল্লা ক্রিকেট একাদশের রাকিব সেরা বোলার এবং ২৫৮ রান সংগ্রহ করে ডিবিগ্রাম ইউনাইটেডের মেহরাব সেরা ব্যাটসম্যানের পুরস্কার লাভ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাবের আহ্বায়ক সালাউদ্দিন সাব্বির, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

টুর্নামেন্টে পৌরসভার একটি ও বিভিন্ন ইউনিয়ন থেকে সাতটি দল সহ মোট আটটি দল অংশ নেয়। গত ২ জুন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক বন্ধন। 

Tags: চাটমোহর প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁপাইনবাবগঞ্জের ভয়ঙ্কর রাত
  • রাতে মাঠে নামছে বার্সেলোনা
  • রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
  • কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন?
  • সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রীমঙ্গলের ব্যবসায়ী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম