Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

Bangla FMbyBangla FM
১১:২২ am ২৮, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মুজাহিদুল ইসলাম,  জবি প্রতিনিধি:

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলেল যুগ্ম-আহবায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুকের সাংগঠনিক পদ থেকে এক মাসের জন্য অব্যাহতি দেয়া হয়।  

শুক্রবার (২৮ মার্চ ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২২ মার্চ আজমেরী পরিবহনের কাউন্টার দখল ও চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বাস মালিকদের মারধর করার অভিযোগ ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বিরুদ্ধে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সুমনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় সংসদ।  

গত ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগ উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক রাশেদ বিন হাকিম ও ওমর ফারুকের বিরুদ্ধে।  বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২৩ সালের নভেম্বরে ‘খাওন দাওন’ নামে একটি খাবারের দোকান শুরু করেন। ব্যবসা ভালো চললেও পরীক্ষার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা সাময়িকভাবে দোকানটি বন্ধ রাখেন।

দোকান বন্ধ থাকায় রাশেদ ও ফারুক দোকানের জায়গা দখলের চেষ্টা চালান এবং প্রতিদিন ৫০০ টাকা করে তাদের কাছে চাঁদা দাবি করেন। এরপর গত বৃহস্পতিবার ২৩ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলো কেন্দ্রীয় ছাত্রদল।

Tags: জবিযুগ্ম-আহবায়কশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম