Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েসের সময় শেষ হচ্ছে আজ

Bangla FMbyBangla FM
৮:৪৫ am ১২, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

২০২৪–২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদন ও বিভাগ পছন্দক্রম (সাবজেক্ট চয়েস) জমা দেওয়ার সময় বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে।

প্রথমে আবেদনের সময় নির্ধারিত ছিল ২৯ মে থেকে ৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ঈদুল আজহা ও শিক্ষার্থীদের ভ্রমণজনিত অসুবিধা বিবেচনায় সময়সীমা ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

মাভাবিপ্রবি উপাচার্য এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ঈদের ছুটি ও ভিন্ন স্থানে অবস্থানের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো আবেদন করতে পারেনি। তাই তাদের সুবিধার্থে আমরা সময়সীমা ৭ দিন বাড়িয়েছি। আগামীকাল রাতেই চূড়ান্তভাবে আবেদন ও পছন্দক্রম জমা দেওয়ার সুযোগ শেষ হবে।”

প্রত্যেক আবেদনকারী নির্ধারিত শর্তানুসারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করবেন। প্রতি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারিত হয়েছে।

বিশেষায়িত বিষয়—যেমন চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান—বিভাগ পছন্দক্রমে অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে, আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। তবে এসব বিষয়ের প্রতিটির জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে।

বিশেষায়িত বিষয়ভিত্তিক ভর্তি পরীক্ষা ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Tags: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েসের সময় শেষ হচ্ছে আজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করার আহ্বান
  • টানাপোড়েনের মধ্যেও ইরান–যুক্তরাষ্ট্র সংলাপে ‘ভালো শুরু’
  • শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার
  • জনতার দলের মনোনীত প্রার্থী জসীমের কাঠালিয়ায় গণসংযোগ  
  • “নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত”—লেফটেন্যান্ট কর্ণেল জাহিদুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম