Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী আভিযানিক কার্যক্রম জোরদার

Bangla FMbyBangla FM
৮:২১ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৫:

দেশে চোর, ছিনতাইকারী, ডাকাত, অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসী গ্রেপ্তারসহ নানা অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাইবার মনিটরিং টিমের মাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, ঢাকায় ৬৯টি এবং ঢাকার বাইরে ১৪৯টি মোট ২১৮টি টহলদল মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে র‌্যাবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্ত্রাসী নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নানা ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, পুলিশি কার্যক্রম জোরদার করতে ঢাকা মহানগরীতে ৫০০টি টহল টিম এবং ৫৪টি পুলিশি চেকপোস্ট পরিচালিত হয়েছে। ডিএমপির চেকপোস্টের পাশাপাশি সিটিটিসি, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং র‌্যাবও তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে—রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বাড়ানো, অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো, যৌথবাহিনী গঠন করে অপারেশন পরিচালনা, বিশেষায়িত ইউনিটের মাধ্যমে সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার এবং মিথ্যা গুজব ও প্রোপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ।

আইনশৃঙ্খলা বাহিনীর এই কার্যক্রমের উদ্দেশ্য হল সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় এনে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম