Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদকবিরোধী প্রতিবেদন ও গোমতী নদীর মাটিকাটার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

Bangla FMbyBangla FM
১:১১ pm ০৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
মাদকসেবন ও গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ মাদক কারবারির দল।

বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লার দুর্গাপুর এলাকার গোমতী নদীর বেরিবাঁধে এ হামলার ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিক মো. শাফি বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

জানা গেছে, সাংবাদিক শাফি কুরবানির গরু কেনার উদ্দেশ্যে বাবুবাজার এলাকায় যাওয়ার পথে পূর্ব-পরিকল্পিতভাবে দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহাবুব এবং তার ছেলে সায়িমসহ অজ্ঞাত আরও ৪-৫ জন তাকে হামলার লক্ষ্যবস্তু করে। তারা শাফিকে বেধড়ক মারধর করে এবং তার সঙ্গে থাকা কোরবানির জন্য নির্ধারিত দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিক শাফি জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে গোমতী নদীর চর এলাকায় মাদক সেবন করে আসছিল। তিনি তাদের বারবার বাধা দেন এবং সম্প্রতি অবৈধ মাটিকাটার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। এর জেরে হামলাকারীরা পূর্ব থেকেই তাকে হুমকি দিয়ে আসছিল।

শাফির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিতে দিতে স্থান ত্যাগ করে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় শাফিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় বিকেলে আহত শাফির মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রামের ১৬টি আসনের ১৪টি আসনেই বিএনপি এবং ২ আসনে জামায়াতের জয়
  • জামালপুরের ৫টি আসনে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের হিসাব
  • বরিশাল-২ আসনে ধানের শীষের জয়
  • পিরোজপুরে ২ আসনে বিএনপি, ১টিতে জামায়াতের সাঈদী বিজয়ী
  • সিরাজগঞ্জে ৬ আসনের ৫টিতেই বিএনপি, ১টিতে জামায়াত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম