সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাইবার সিকিউরিটি ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের শিক্ষার্থী মাহমুদুল এইচ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শেখ নোমান ইসলাম।
প্রযুক্তি নির্ভর এই বিশ্বে সাইবার জগতকে নিরাপদ রাখতে এবং শিক্ষার্থীদের সাইবার দক্ষতা বাড়াতে প্রতিষ্ঠিত হয় মাভাবিপ্রবি সাইবার সিকিউরিটি ক্লাব।সংগঠনটি মূলত শিক্ষার্থীদের হাতে-কলমে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ, অনলাইন সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিখাতে ক্যারিয়ার গড়তে রোডম্যাপ নিয়ে কাজ করছে।এছাড়াও, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাইবার সচেতনতা (Cyber Awareness) বৃদ্ধি এবং সাইবার অপরাধের শিকার বা ভিকটিমদের সহায়তা ও পরামর্শ প্রদান (Cyber Victimology) সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল এইচ খান বলেন, আগামী দিনে আমরা শিক্ষার্থীদের জন্য নিয়মিত সাইবার সিকিউরিটি ট্রেনিং, CTF প্রস্তুতি, ডিজিটাল সেফটি অ্যাওয়ারনেস, এবং ক্যারিয়ার গাইডলাইন সেশন আয়োজন করবো—যাতে প্রযুক্তির প্রতিটি ধাপেই আমাদের শিক্ষার্থীরা নিরাপদ, দক্ষ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।আমাদের লক্ষ্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকবে এবং ভবিষ্যতের সাইবার পেশাজীবী হিসেবে এগিয়ে যেতে পারবে।
এছাড়াও সাধারণ সম্পাদক শেখ নোমান ইসলাম বলেন,ডিজিটাল যুগে নিরাপত্তা এখন আর বিলাসিতা নয়, বরং দৈনন্দিন প্রয়োজনীয়তা। আমরা আমাদের উপদেষ্টা স্যার ও সাবেক কমিটির দেখানো পথে এবং আমাদের দক্ষতায় এই ক্লাবকে একটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এ পরিণত করতে চাই।বর্তমান সভাপতি মাহমুদুল এইচ খান ভাইয়ের নেতৃত্বে আমরা এবার টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট এবং জাতীয় পর্যায়ের CTF প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে বদ্ধপরিকর। পাশাপাশি, টাঙ্গাইলবাসীর মাঝেও ডিজিটাল সাক্ষরতা ও নিরাপত্তা সচেতনতা ছড়িয়ে দিতে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।উল্লেখ্য গত অক্টোবর মাসে, October month of security awareness 2025 উপলক্ষে সাইবার সিকিউরিটি ক্লাব মাভাবিপ্রবি কর্তৃক স্কুল কলেজে awareness প্রোগ্রাম করা হয়েছে। কর্মশালার বিষয় ছিলো সাইবার নিরাপত্তা ও সাইবার সচেতনতা। প্রোগ্রামের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়,সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়,
সান্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল এ ক্লাস ওয়ার্ক, কুইজ এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

