Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিরাপত্তা পরিষদের উত্তপ্ত বৈঠকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তুলাধোনা করলো ইরান-রাশিয়া

Bangla FMbyBangla FM
৯:৩৯ am ২১, জুন ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠক পরিণত হয়েছিল এক উত্তপ্ত বিতর্কের মঞ্চে। 

তবে সবচেয়ে আলোচিত হয়েছে ইরান ও রাশিয়ার কড়া ভাষার আক্রমণ, যা মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে ছোড়া হয়েছে।

দশকের পর দশক ধরে সীমিত সংঘাত ও গোপন লড়াই চলার পর গত সপ্তাহ থেকে ইরান-ইসরায়েলের মধ্যে সরাসরি তীব্র লড়াই শুরু হয়েছে। ইসরায়েল অভিযোগ করছে, তেহরান গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। 

তাই আত্মরক্ষার দাবি তুলে তেলআভিব ইরানে বিমান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে তেহরান।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইসরায়েলকে আক্রমণ করে বলেন, ‘ইসরায়েল নিরপরাধ মানুষ হত্যা করছে, অন্য দেশের ভূখণ্ড লঙ্ঘন করছে। এরা মানবতাবিরোধী রাষ্ট্র।’ 

এ সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরে বিশ্বের বিবেককে নাড়া দিতে চান।

পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দিকে আঙুল তুলে বলেন, ‘ইরানের পারমাণবিক বোমা বানানোর কথা ভিত্তিহীন গুজব। এ গুজব ছড়িয়ে পশ্চিমারা আসলে ইসরায়েলি আগ্রাসনের সহযোগী। এরা ভয়াবহ অস্ত্রের মতোই বিপজ্জনক।’

এদিকে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী প্রতিনিধি ডরোথি ক্যামিল শে পাল্টা দাবি করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও সন্ত্রাসের মূল কেন্দ্র ইরান।’ তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং থাকবে।

তবে যুক্তরাজ্য ও ফ্রান্স তুলনামূলকভাবে সংযত সুরে উভয়পক্ষকে উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছে।

চীনের প্রতিনিধি ফু কংও সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা না করলেও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।

গত ১২ জুন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরান পারমাণবিক বোমা তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে রাশিয়া এটিকে ‘পক্ষপাতদুষ্ট প্রতিবেদন’ বলে উড়িয়ে দেয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘ইরান বহুদিন ধরেই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না বলে দাবি করলেও এর বিশ্বাসযোগ্যতার ঘাটতি আছে। 

এ জন্য দরকার কূটনীতি ও পূর্ণ আন্তর্জাতিক পর্যবেক্ষণ।’ তিনি সতর্ক করে বলেন, ‘আমরা সংকটের দিকে এগোচ্ছি না, ছুটে যাচ্ছি।’

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত ও আড়াই হাজারের বেশি আহত হয়েছে। 

অপরদিকে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানন জানান, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ২৯ জন নিহত ও প্রায় ৯০০ জন আহত হয়েছে। দুই দেশই স্বীকার করছে, বেশিরভাগ হতাহত সাধারণ মানুষ।

Tags: ইরান-রাশিয়াযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম