Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জের সিংগাইরে চলাচলের রাস্তা বন্ধ করায় ভোগান্তিতে অর্ধ-শতাধিক পরিবার

Bangla FMbyBangla FM
৪:২১ pm ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:


মানিকগঞ্জের সিংগাইরে বাঁশের বেড়া দিয়ে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে বাদশা মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে । এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫০টি পরিবারের লোকজন। সম্প্রতি এ অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার বলধারা ইউনিয়নের পূর্ব বাঙ্গালা গ্রামে। এ জিম্মি দশা থেকে মুক্তি পেতে এলাকাবাসীর পক্ষে মো. মিজানুর রহমান ইউএনও বরাবর গণ- স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।


ভুক্তভোগীদের অভিযোগ সুত্রেজানা গেছে, ওই গ্রামের দারু মিয়ার বাড়ী হতে বাঙ্গালা সড়কের আব্দুর রশিদের বাড়ী পর্যন্ত পায়ে হাটার শত বছরের এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ, মাদরাসা, হাট-বাজার ও অফিসগামী শত শত লোক চলাচল করে আসছিল।কয়েক দিন আগে পার্শ্ববতী ব্রী কালিয়াকৈর গ্রামের মৃত.বাছেরের পুত্র বাদশা মিয়া তার জমির পশ্চিম পাশের রাস্তার একটি অংশসহ সম্পূর্ণ জমিতে বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন।
শতবর্ষী এ রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় অন্তত পক্ষে ২৫০-৩০০ লোক চরম ভোগান্তিতে পড়েছেন। কোমল মতি শিক্ষার্থীরা স্কুল-মাদরাসায় যেতে পারছে না। যে কারণে তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। কৃষকরা উৎপাদিত কৃষি পন্য সময়মত পরিবহন করতে না পারায় ন্যায্য মূল্য হতে হচ্ছে বঞ্চিত। বিশেষ করে গর্ভবতী নারী ও বয়স্ক রোগীদের দিতে হয় চরম মাশুল। এছাড়া কোন মানুষ মৃত্যু বরণ করলে জানাজা ও কবর দেয়ার জন্য মরদেহ বের করাই কষ্ট সাধ্য।


সরেজমিনে রবিবার গিয়ে ভুক্তভোগী স্থানীয় কৃষক মোহাম্মদ আলী (৭৫) বলেন-পথটি বন্ধ করে দেওয়ায় মাঠ হতে ফসল আনা ও গরু ছাগল নিয়ে চলাচলে মহা মুশকিলে পড়েছি।


প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন এ রাস্তা দিয়ে স্কুল, কলেজ হাট বাজার , হাসপাতালে যাতায়াত করতে হয়। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমরা দুই-তিনশত লোক জিম্মি হয়ে গেলাম। রাস্তাটি মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


অভিযুক্ত বাদশা মিয়া রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন,আমার জায়গা আমি বেড়া দিছি এখান দিয়ে রাস্তা দেয়া সম্ভব না। তিনি আরো বলেন,তারা আটকে থাকলে আমি কি করুম।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন,আমি লিখিত অভিযোগ পেয়েছি। চলাচলের রাস্তা বন্ধ করার সুযোগ নেই। আমি বিষয়টি দেখব এবং দ্রুত সমাধানের চেস্টা করব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মন্ত্রীসভার বৈঠক আজ
  • রফিক-কর্ণেল পরিষদ সিরাজগঞ্জে বিপুল জয়ী
  • সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • ২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দলের সাফল্য
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম