Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক

Bangla FMbyBangla FM
১:১৪ pm ১৯, জুন ২০২৫
in বিনোদন
A A
0


স্টাফ রিপোর্টার:
জনপ্রিয় অভিনেত্রী থেকে ব্যবসায়ী হয়ে ওঠা শমী কায়সার এবার দুর্নীতির অভিযোগে আলোচনায়। তাঁর প্রতিষ্ঠান ‘ধানসিঁড়ি কমিউনিকেশন’-এর বিরুদ্ধে শত কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি সিভিল এভিয়েশন অথরিটি বরাবর পাঠানো এক চিঠিতে সংস্থাটি চেয়েছে বিমানবন্দরের দোকান বরাদ্দ, বিজ্ঞাপন বাবদ বিলবোর্ড স্থাপন, ইভেন্ট ব্যবস্থাপনা ও ডিজিটাল ব্যানারসহ সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র ও চুক্তির কপি।

অভিযোগে উল্লেখ রয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধানসিঁড়ি কমিউনিকেশন দীর্ঘদিন ধরে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এই কর্মকাণ্ডের আড়ালে অনুমতি ছাড়াই বিপুল পরিমাণ অর্থ আয় করা হয়েছে, যা সরকারের কাছে জমা দেওয়া হয়নি। পাশাপাশি বরাদ্দের ক্ষেত্রে নিয়ম না মেনে একচেটিয়া সুযোগ নেওয়ার অভিযোগও রয়েছে।

দুদক বলছে, প্রতিষ্ঠানটির সঙ্গে সিভিল এভিয়েশনের চুক্তি ও আর্থিক লেনদেনের খতিয়ান বিশ্লেষণ করে দেখা হবে আদৌ এতে সরকারের স্বার্থ রক্ষা হয়েছে কিনা, এবং কোনো পক্ষ লাভবান হয়েছে কি না অবৈধ উপায়ে।

এদিকে আরেক আলোচিত ঘটনায়, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগর ও আরও তিনজনের বিরুদ্ধে সরকারি রিলিফের ৬০০ টন চাল আত্মসাৎ করার ঘটনায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

সূত্র বলছে, এই চাল গরিব ও দুস্থ জনগণের জন্য বরাদ্দ থাকলেও তা আত্মসাৎ করে বাজারে বিক্রি করা হয়, যার অর্থমূল্য কোটি টাকার বেশি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে নিয়ম অনুযায়ী।

দুদকের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেই হোক, দুর্নীতির বিরুদ্ধে কমিশন কঠোর অবস্থানে আছে। শমী কায়সার ও টগর—দুজনের ক্ষেত্রেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম