Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিন ডিপো লুট, ধরা শামীম-মুকিত

Bangla FMbyBangla FM
৩:০১ pm ২৪, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে তিনটি ওষুধ কোম্পানির ডিপোতে সংঘটিত সশস্ত্র ডাকাতির ঘটনায় আন্তঃজেলা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের মূল হোতা শামীম আহমেদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোটরসাইকেল ব্যবহার করে চক্রটি এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে একই পদ্ধতিতে তালা ভেঙে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি চালাত।

পুলিশ জানায়,গ্রেফতারকৃত শামীম আহমেদ (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর ২২ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

তিনটি ঘটনায়ই একই ধরণের কৌশল অনুসরণ করা হয়:গভীর রাতে ডিপোতে তালা কেটে প্রবেশ, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ লুট।

৩ ফেব্রুয়ারি: একমি ফার্মার ডিপো থেকে ৪৮ হাজার টাকা

২৩ ফেব্রুয়ারি: বেক্সিমকো ফার্মার ডিপো থেকে ৬৮ লাখ টাকা

১০ মে: ওরিয়ন ফার্মার ডিপো থেকে ৮ লাখ টাকা

তিনটি ঘটনার পর মৌলভীবাজার সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

প্রথম ঘটনার পরই মৌলভীবাজার সদর থানা তৎপর হয়ে ওঠে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেনের নেতৃত্বে অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানসহ একটি বিশেষ টিম গঠন করা হয়।

সিসিটিভি ফুটেজ,গোপন সূত্র এবং প্রযুক্তির সহায়তায় গত ১৭ মে রাতে হবিগঞ্জের বাহুবলের পশ্চিম ভাদেশ্বর গ্রামে অভিযান চালিয়ে মূল হোতা শামীম আহমেদকে গ্রেফতার করা হয়। এর আগে তার সহযোগী মুকিত মিয়াকেও আটক করা হয়।

শামীমের হেফাজত থেকে ডাকাতির টাকায় কেনা একটি নোয়া মাইক্রোবাস,ডাকাতির কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেল,কেডস,ইলেকট্রিক কাটার ও হেক্সাব্লেড জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়,এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে সক্রিয়। তিন বছর আগে সিলেটের ওসমানীনগরে একটি এটিএম বুথ ভাঙার ঘটনায়ও ঢাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছিল।

মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন,“প্রথম ঘটনার পর থেকেই আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ধাপে ধাপে তদন্ত করি। এখনো চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।”

Tags: তিন ডিপো লুটধরা শামীম-
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পথে বিএনপি
  • ঢাকার বাজারে মুরগি-পেঁয়াজের দাম বেড়েছে
  • দুমকিতে হিন্দু পল্লীতে দুর্বৃত্তদের তাণ্ডব
  • এই নির্বাচন প্রমাণ করেছে মানুষ বিএনপিকে ভালবাসে: ড. মঈন খান
  • সালথার বল্লভদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম