Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে  তরুণীর লাশ ভেসে উঠে

Bangla FMbyBangla FM
৮:৪১ am ১৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

এস কে রাসেল দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুন  নদীতে গোসলে করতে গিয়ে পৃথক ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর বর্ষা আক্তার (২০) নামের এক তরুণীর লাশ ভেসে উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় যমুনা নদীতে তাঁর লাশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে।

এর আগে গত বুধবার দুপুরে বাড়ির কাছে নদীতে গোসলে গিয়ে ওই তরুণীসহ এক শিশু নিখোঁজ হন। তবে শিশুটির খোঁজ এখন পাওয়া যায়নি। এ ছাড়া উপজেলার বন্যা এলাকায় পৃথক ঘটনায় অপর এক শিশু নিখোঁজ হয়। তার সন্ধানও মেলেনি।

নিহত বর্ষা আক্তার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা পূর্বপাড়া গ্রামের আবদুল কাদেরের মেয়ে। নিখোঁজ দুই শিশু হলো, বাচামারা পূর্বপাড়া গ্রামের রহিজ বেপারীর মেয়ে লামিয়া আক্তার (১১) এবং উপজেলার জিয়নপুর ইউনিয়নের বরটিয়া গ্রামের আবদুস সালামের মেয়ে তায়েবা আক্তার (১২)।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, আজ শুক্রবার সকাল সাতটার দিকে বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় যমুনা নদীতে এক তরুণীর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে বর্ষার লাশ শনাক্ত করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, নদীতে ডুবে নিখোঁজ হওয়া তরুণীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। লাশ পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গোসলে নেমে নিখোঁজ অপর দুই শিশুর খোঁজে ফায়ার সার্ভিস দুই দিন উদ্ধার অভিযান চালালেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

Tags: দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে  তরুণীর লাশ ভেসে উঠে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম