Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে সোচ্চার নাগরিকরা

Bangla FMbyBangla FM
৪:০৮ pm ২২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

সারাদেশে নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে জেলা নাগরিক প্ল্যাটফর্ম। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২২ মার্চ) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে “আস্থা” প্রকল্পের অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে জেলা নাগরিক প্ল্যাটফর্ম।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক নজরুল ইসলাম মুহিব।
এসময় বক্তৃতা দেন সদস্য অপরাজিতা রায়, জলি পাল ও এহসানা চৌধুরী।

বক্তারা বলেন,দেশের প্রতিটি ঘরে, সমাজে ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসাথে আইন প্রয়োগে কঠোরতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করার ওপর জোর দেন তাঁরা।

তারা আরও বলেন,নারীর প্রতি সহিংসতা শুধু একটি নির্দিষ্ট শ্রেণির সমস্যা নয়, এটি সমাজের সার্বিক ব্যর্থতা। একে প্রতিহত করতে হলে রাষ্ট্র, প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন এবং নারী ও শিশুদের নিরাপদ ভবিষ্যতের দাবিতে সোচ্চার হন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদী-২ আসনে নিজ বলয়েই অবরুদ্ধ জামায়াত প্রার্থী, নেপথ্যে কি জোটের সমীকরণ?
  • আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা
  • পাগল বা ভবঘুরে দেখলেই ‘সানডে মানডে ক্লোজ’ করে দিতাম: সিরিয়াল কিলার সম্রাট
  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম