Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু উৎসব ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে

Bangla FMbyBangla FM
৭:৪৩ am ২৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু উৎসব আগামী ১২ এপ্রিল ২০২৫ (২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার (বাতকস্) আয়োজনে বান্দরবান জেলার রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক মিলন কান্তি তঞ্চঙ্গ্যা (বাতকস্)।

উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক বান্দরবান জেলা পরিষদ সদস্য রজুময় তঞ্চঙ্গ্যা এবং সদস্য সচিব রত্নজয় তঞ্চঙ্গ্যা।

এবারের উৎসব ঘিরে আয়োজন করা হয়েছে তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা টুর্ণামেন্ট প্রতিযোগিতা, তঞ্চঙ্গ্যা জাতির মহামিলন মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানসূচি:


📌 বিকাল ৫:০০ টা: অতিথিদের আসন গ্রহণ
📌 বিকাল ৫:১৫ মিনিট: জাতীয় ঘিলাখেলা টুর্ণামেন্ট গোল্ডকাপ উদ্বোধন
📌 বিকাল ৫:৩০ মিনিট: আলোচনা সভা
📌 রাত ৬:৪৫ থেকে: রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

উৎসবটি তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার একটি বিশেষ আয়োজন, যা পার্বত্য অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি
  • রমজানের আগেই এলপিজি সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা
  • পুলিশের অভিযানে দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
  • সুনামগঞ্জে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহবাণ জানালেন ধর্ম উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম