Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় এম্বুলেন্সের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

Bangla FMbyBangla FM
12:15 pm 21, April 2025
in সারাদেশ
A A
0

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় এম্বুলেন্সের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি’র হাবিলদার আমজেদ সরদার (৭০) নামের এক জনের মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে গদাইপুরের পুরাইকাটির মৃতঃ মাদার সরদারের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি’র হাবিলদার আমজাদ সরদার ভ্যানযোগে গদাইপুর ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে ভ্যানটি গদাইপুর ফুটবল মাঠের কাছে পৌঁছাতে সড়কের সামনের অন্য একটি যাত্রিবাহী ভ্যান পাস কাটিয়ে উঠার সময় পিছন থেকে একটি খুলনাগামী এম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে আমজাদ পিছের রাস্তার উপর ছিটকে পড়েন। এতে তার মাথা ও পায়ে গুরুতর ভাবে জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালের ভর্তি করার পরামর্শ দেন। পরবর্তীতে খুমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দু’ছেলে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারর কোন অভিযোগ বা মামলা করেনি।
এ বিষয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) ইদ্রীসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু অবঃ বিজিবি কর্মকর্তার পরিবারের অনাপত্তিপত্র পেয়ে আমরা খুলনা সোনাডাঙ্গা থানায় বার্তা প্রেরণ করেছি। তিনি আরো বলেন, এখন লাশ পোষ্ট মর্টেম হবে কিনা সেটা ওই থানার সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

শাহরিয়ার কবির,

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নবাগত ডিআইজি জাহিদুল হাসানকে হাবিবুল্লাহ রায়হানের অভিনন্দন
  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন
  • ভোলাহাট ইসলামপুর এলাকায় ট্রলির সাথে ধাক্কায় ১ শিশুর মৃত্যু  
  • সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, অদম্য নারীদের সম্মাননা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম