Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জের শিশু “দিয়া” গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ: সন্ধান চায় পরিবার

Bangla FMbyBangla FM
৬:৫০ am ০৭, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

বিশেষ প্রতিনিধি:
দিয়া রানী লাহেড়ী (৮) নামের এক শিশু গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বংশীপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (৫ জুন) দুপুর থেকে মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।

দিয়া রানীর পিতা জিতেশ লাহেড়ী ও মাতা মাধবী লাহেড়ী সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কৌয়া অনন্তপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তবে তারা দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর এলাকার ৮নং ওয়ার্ডের পূর্বচন্দ্রা ছাপড়া মসজিদ সংলগ্ন দুলাল মিয়ার চারতলা ভবনে ভাড়া বাসায় বসবাস করে আসছেন এবং স্থানীয়ভাবে কাজ করেন।

নিখোঁজের দিন, প্রতিদিনের মতো বাবা-মা কাজে বের হয়ে যান। দুপুরে খাবার দিতে বাসায় ফিরে মেয়েটির মা দেখতে পান, দিয়া আর বাসায় নেই। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান না পেয়ে তারা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির নম্বর: ৩৩১/৫/৬/২০২৫।

দিয়ার বর্ণনা:

  • নাম: দিয়া রানী লাহেড়ী
  • বয়স: ৮ বছর
  • গায়ের রঙ: ফর্সা
  • পরনে ছিল: হলুদ রঙের জামা ও নীল প্যান্ট

যে কেউ দিয়া সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে অনুগ্রহ করে নিম্নোক্ত bangla fm offices যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে:

পরিবারটির পক্ষ থেকে দেশের সকল স্বহৃদয়বান মানুষকে মেয়েটির সন্ধানে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

Tags: কালিয়াকৈরনিখোঁজ সংবাদসন্ধান চায় পরিবারসুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম