Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম

Tanazzina TaniabyTanazzina Tania
11:01 pm 13, November 2025
in Semi Lead News, অর্থনীতি
A A
0

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়।
এ ছাড়া—

  • ২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৪ হাজার ৩ টাকা

  • ১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ১১ নভেম্বর বাজুস ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা, যা কার্যকর হয়েছিল ১২ নভেম্বর থেকে।

 

Tags: অর্থনীতিআবারও বেড়েছে স্বর্ণের দামবাংলাদেশ জুয়েলার্স সমিতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
  • ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
  • ‘ওসমান হাদি শঙ্কামুক্ত নন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ’
  • যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে প্রায় ৯০ লাখ মুসলিম নাগরিক
  • সৈয়দপুরে পেঁয়াজ চাষে ইউপি মেম্বার আনোয়ারুের সাফল্যে উদ্বুদ্ধ অনেকে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম