Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছা লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:২৯ pm ২০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা):
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্র, পাইকগাছার আয়োজনে “বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা (২০২৫-২৬) প্রণয়ন” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মো. লতিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, মাননীয় উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. গোলাম সরোয়ার, এফএমআরটি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, ড. এ.এফ.এম শফিকুজ্জোহা, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং প্রফেসর ড. আব্দুর রউফ, খুলনা বিশ্ববিদ্যালয়।

কর্মশালা সঞ্চালনা করেন গোলাম মোস্তফা, বৈজ্ঞানিক কর্মকর্তা, লোনাপানি কেন্দ্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
শাওন আহম্মেদ (প্রভাষক, ঢাকা বিশ্ববিদ্যালয়), বাবলি আক্তার (লেকচারার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়), শিক্ষার্থী তাহসিনা আনোয়ার শর্মী, মো. তৌহিদুল আকবর আদীব ও ফারহানা ইয়াসমিন (খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়) প্রমুখ।

গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন ড. মো. লতিফুল ইসলাম ছাড়াও বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া, ও এ কে এম শফিকুল আলম।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন:
কৃষি কর্মকর্তা মো. ইকরামুল হোসেন, চিংড়ি চাষি ও সহকারী অধ্যাপক আবু সাবাহ ফসিয়ার রহমান (মহিলা ডিগ্রি কলেজ), চাষি তারক চন্দ্র সানা, মিরাজুল ইসলাম, প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমান, এসএম মোস্তাফিজুর রহমান, রণধীর সরকার ঝন্টু, উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রদর্শক জাহাঙ্গীর আলম, সাজ্জাত হোসেন ও আবুল হোসেন।

আঞ্চলিক পর্যায়ের এই কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণিপেশার অংশগ্রহণে গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম