Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারি কলেজগুলো থেকে গভর্নিং বডির সদস্যরা আর্থিক সুবিধা নিতে পারবেন না

Bangla FMbyBangla FM
১১:১২ am ১৩, মার্চ ২০২৫
in অন্যান্য
A A
0

স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলো থেকে পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডির সদস্যরা কোনও আর্থিক সুবিধা বা সম্মানী নিতে পারবেন না। একইসঙ্গে এ কলেজগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

গত ১৮ নভেম্বর উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি কলেজের অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি মনোনয়নে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়।  মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, একজন ব্যক্তি দুইটির বেশি কলেজের গভর্নিং বডির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মনোনীত হতে পারবেন না।

কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নির্দেশনার আলোকে অধিভুক্ত স্নাতক পর্যায়ের কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুইটির বেশি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হতে পারবেন না।

এদিকে কলেজের গভর্নিং বডি ও অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি ও অন্যান্য সদস্য পদ অবৈতনিক উল্লেখ করে মঙ্গলবার জারি করা আরেক প্রজ্ঞাপনে কলেজ থেকে আর্থিক সুবিধা নিতে গভর্নিং বডির সদস্যদের নিষেধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

কলেজ পরিদর্শক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ অনুযায়ী গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতিসহ সকল সদস্যের পদ সম্মানীয় অবৈতনিক পদ। সমাজের সম্মানীয় ব্যক্তিদের অর্জনগুলোকে বিবেচনায় নিয়ে তাদেরকে গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়ে থাকে। কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতিসহ সদস্যরা যেসব দায়িত্ব পালন করেন তা স্বেচ্ছাসেবী বা সেবামূলক কাজ। অবৈতনিক, স্বেচ্ছাসেবী বা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা বাবদ গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতিসহ সব সদস্যকে সিটিং অ্যালাউন্স, সম্মানী বা কোনও প্রকার আর্থিক সুবিধা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বলা হলো।

এর ব্যত্যয় হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গভর্নিং বডি অ্যাডহক কমিটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম