Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে এক যুগ পর বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন, স্থানীয়দের গণসংবর্ধনা

Bangla FMbyBangla FM
১১:৫২ am ২২, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
দীর্ঘ এক যুগ প্রবাস জীবন শেষে সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরে এলেন বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বিএনপি নেতা মো. জিয়া আমিন রাড়ী। এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়।

রবিবার (২২ জুন) বেলা ১১টায় তিনি বরিশাল বিমানবন্দরে পৌঁছান। সেখানে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে নিজ জন্মভূমি বামরাইলে ফিরে আসেন তিনি।

বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন জগ্লু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান শাহিন সিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক এএফএম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. মনিরুজ্জামান লিখন, প্রভাষক আ. হালিম হাওলাদার প্রমুখ।

স্বাগত বক্তব্যে মো. জিয়া আমিন রাড়ী বলেন, “দেশে ফিরে এমন ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। দল ও দেশের সেবায় নিজেকে নিবেদিত রাখব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

বক্তারা বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর ভূমিকা এবং দীর্ঘদিন প্রবাসে থেকেও দলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তার প্রশংসা করেন।

এ সময় বিভিন্ন এলাকার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন এবং ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম