Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোসলেমগঞ্জ হাটে হাঁটুপানি, দুর্ভোগে ব্যবসায়ী ও পথচারীরা

Bangla FMbyBangla FM
১০:২০ am ২৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

টানা ছয়দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতায় হাঁটুসমান পানি জমে আছে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ হাটে। এতে ভোগান্তিতে পড়েছেন হাটে আগত ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী ও স্থানীয় পথচারীরা।

সরেজমিন শুক্রবার (২৭ জুন) বিকেলে মোসলেমগঞ্জ হাট ঘুরে দেখা যায়, হাটের মাঠ ও সংলগ্ন সড়কগুলো পানিতে ডুবে আছে। এলাকাবাসীর অভিযোগ, সুষ্ঠু পানি নিষ্কাশনের জন্য কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, হাটের আশেপাশে রয়েছে মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়, একটি ভোকেশনাল স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইউনিয়ন স্বাস্থ্য সেবা কমপ্লেক্স। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয় শত শত শিক্ষার্থী ও পথচারীকে। কিন্তু হাটের মাঠ ও সড়কে জমে থাকা পানির কারণে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিদুর রহমান বলেন, “বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া দুর্বিষহ হয়ে ওঠে। বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। ইউনিয়ন পরিষদে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও সাড়া মেলেনি।”

প্রতিবার শুক্রবার ও মঙ্গলবার মোসলেমগঞ্জ হাটে হাজার হাজার মানুষ কেনাকাটায় আসেন। কিন্তু জলাবদ্ধতার কারণে হাটের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্রেতা ও বিক্রেতারা হাটে এসে ফিরে যাচ্ছেন। ফলে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

সবজি ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, “চাটাই বিছিয়ে দোকান দিই। কিন্তু বিকেলের বৃষ্টিতে দোকানপাট পানিতে ডুবে যায়। এভাবে ক্ষতির মুখে পড়ে আর কতোদিন আসা যাবে!”

ভূষি মালের ব্যবসায়ী আব্দুল কুদ্দুস জানান, “২০ হাজার টাকার মাল নিয়ে হাটে এসেছিলাম। বিক্রি হয়েছে আড়াই হাজার টাকার মাল। বাকি সব পানিতে নষ্ট হয়ে গেছে। ড্রেন না থাকায় পানি নামতে পারছে না।”

হাট ইজারাদার মফিদুল ইসলাম বলেন, “আমরা নতুন করে হাট ইজারা নিয়েছি। তবে অবকাঠামোগত উন্নয়ন আমাদের আওতার বাইরে। গত হাটবারেও পানি জমে যাওয়ায় বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।”

এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক এবং প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামলায় গ্রেফতার হয়ে দায়িত্ব থেকে অব্যাহত হওয়ায় বর্তমানে পরিষদ কার্যত নেতৃত্বশূন্য।

ইউনিয়ন পরিষদের সচিব বুলবুল আহম্মেদ জানান, “এই সমস্যাটি আগামী উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপস্থাপন করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

Tags: মোসলেমগঞ্জ হাটে হাঁটুপানি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম