Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো শুভ বুদ্ধপূর্ণিমা

Bangla FMbyBangla FM
২:৪৪ pm ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙামাটি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ও সাপছড়ি বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতিবিজড়িত এই দিনটি স্মরণে ছিল নানা আয়োজন।

রোববার (১১ মে) সকালে চিৎমরম বৌদ্ধ বিহার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে চিৎমরম বাজার ঘুরে রাজগুরু মহাচিৎমরম বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। সেখানে পঞ্চশীল গ্রহণের পর পূণ্যার্থীরা বোধিবৃক্ষের তলে চন্দনের জল ও ফুল নিয়ে পূজা করেন। পরে হাজার প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্বশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

ধর্মদেশনা প্রদান করেন ভান্তে নাইদৌ ভাসা। এ সময় দেখা যায়, অনেক পূণ্যার্থী বোধিবৃক্ষতলে পানি ঢেলে মনের বাসনা পূরণের প্রার্থনা করেন।

সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা বলেন, “গৌতম বুদ্ধ ২৯ বছর বয়সে গৃহত্যাগ করে ৬ বছরের কঠোর তপস্যার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করেন। এই দিনটি তাই বৌদ্ধদের কাছে অত্যন্ত তাৎপর্যময়।”

এছাড়া, চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের এর পক্ষ থেকে তিন পার্বত্য জেলার আগত হাজারো পূণ্যার্থীকে বিনামূল্যে শরবত পরিবেশন করা হয়।

উৎসবে হাজার হাজার বৌদ্ধ নারী-পুরুষ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল শান্তিপূর্ণ, ভক্তিপূর্ণ পরিবেশ।

Tags: শুভ বুদ্ধপূর্ণিমা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম