Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাহে রমযানকে স্বাগত জানিয়ে কালাইয়ে জামায়াতের বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১:৪৬ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

এস এম আব্দুল্লাহ সউদ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় উপজেলা জামায়াতের আয়োজনে এই মিছিলটি উপজেলা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে দলটির নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন। এছাড়াও বক্তব্য দেন উপজেলা  নায়েব আমীর মোঃ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা জামায়াত নেতা মোঃ আব্দুর রউফ, মোঃ মোজাফফর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে বলেন, মুসলমানদের এই মাসের তাৎপর্য বোঝা এবং সঠিকভাবে ইবাদত-বন্দেগি করা উচিত। তারা রমযান মাসে বেশি বেশি ইবাদত, সাদাকাহ ও দান-খয়রাত করার আহ্বান জানান।

এছাড়াও ইসলামী মূল্যবোধ প্রচার ও প্রসারের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাহে রমযান মুসলমানদের জন্য সংযম ও আত্মগঠনের মাস। এই মাসে ইসলামের শিক্ষা মেনে চলার পাশাপাশি সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো.মুনছুর রহমান বলেন,“রমযান শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মগঠন ও আত্মশুদ্ধির মাস। এই মাসে ইসলামের মূল শিক্ষা অনুসরণ করে আমাদের ব্যক্তি ও সমাজজীবন গঠনের প্রতিজ্ঞা নিতে হবে। এক মাসের সংযম ও ইবাদতের মাধ্যমে আমরা যেন সারা বছর তাকওয়াভিত্তিক জীবনযাপন করতে পারি, সে বিষয়ে মনোযোগী হতে হবে। আসুন, মাহে রমযানকে স্বাগত জানিয়ে আমাদের জীবনে সত্য, ন্যায় ও মানবতার আদর্শ প্রতিষ্ঠিত করি।”

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো.হাসিবুল আলম লিটন বলেন,”মাহেরমযানআত্মশুদ্ধি, সংযম ও তাকওয়াঅর্জনেরমাস। এইমাসেআমাদেরউচিতবেশিবেশিইবাদতকরা, পবিত্রকুরআনেরতেলাওয়াতকরাএবংদান-সাদাকাহবাড়ানো। ইসলামশান্তি, ন্যায় ও মানবতারধর্ম। রমযানেরশিক্ষাআমাদেরকেপরস্পরেরপ্রতিদায়িত্বশীলহতেশেখায়। আসুন, আমরা সবাই রমযানের পবিত্রতা রক্ষা করি এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকি।”

মিছিল ও সমাবেশকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাহে রমযানকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম