Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও গবেষণায় সহযোগিতার আশ্বাস

Bangla FMbyBangla FM
৩:৩৪ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মোঃ হামিদুর রহমান লিমন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এই বৈঠকে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিবরণ তুলে ধরে বলেন, “বেরোবি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে যৌথ গবেষণা, একাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন এবং শিক্ষামূলক বিনিময় কার্যক্রমে আগ্রহী।”

মতবিনিময়কালে পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ উপস্থিত ছিলেন। পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০০ বৃত্তির ব্যবস্থা রয়েছে। তিনি বেরোবির শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ উন্মুক্ত থাকার আশ্বাস দেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আইকিউএসি পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপাচার্য অতিথিদের স্মারক উপহার প্রদান করেন। পরে পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদল রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেত্রকোণায় স্ত্রীর হাত পায়ের রগ কেটে দিল স্বামী
  • আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
  • চরভদ্রাসনে ভূমিহীন কৃষকদের ভুট্টা জবরদখলের অভিযোগে মানববন্ধন
  • হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষিতে ইরানের তেল শিল্পে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
  • আপনি এখনই সরে দাঁড়ান, হাঙ্গেরির প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম