Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় নকল সার-কীটনাশক তৈরি, ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

Bangla FMbyBangla FM
৩:২৬ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৫
in কৃষি
A A
0

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় নকল সার ও কীটনাশক তৈরি ও বাজারজাত করার দায়ে দেলোয়ার হোসেন (৫৬) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পারুল ইউনিয়নের মোংলাকুটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, দেলোয়ার হোসেনের মতিয়ার বাজারে একটি সার ও কীটনাশকের দোকান রয়েছে, যা তিনি ও তার ছেলে যৌথভাবে পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে ওই ব্যবসার আড়ালে নিজ বাড়িতে নকল সার ও নামিদামি কোম্পানির কীটনাশক তৈরি ও মোড়কজাত করে বাজারে সরবরাহ করছিলেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন অভিযান পরিচালনা করেন। অভিযানে দেলোয়ার হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সার, কীটনাশক, মোড়ক, মোড়কজাত করার যন্ত্রসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন বলেন, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নকল সালফার, জিংকসহ বিভিন্ন সার ও কীটনাশক তৈরি করে সিনজেনটাসহ নামিদামি কোম্পানির লেবেল ব্যবহার করে বাজারজাত করতেন। এতে কৃষকরা প্রতারিত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দণ্ড দেওয়া হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইউরেনিয়াম আমাদের মাটির মতোই পবিত্র : ইসমাইল বাঘাই
  • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী
  • চবিতে ক্যারিয়ার সামিট কানেক্ট অনুষ্ঠিত
  • সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম