Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া 

Bangla FMbyBangla FM
3:36 pm 10, March 2025
in সারাদেশ
A A
0

শাব্বির এলাহী, ,কমলগঞ্জ(মৌলভীবাজার)

“দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও অগ্নিনির্বাপন মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, র‍্যালি ও মহড়ার আয়োজন করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ডিএম সাদিক আল শাফিন,সহকারী বন সংরক্ষক ও রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রিতম বড়ুয়া,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান,ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ,সাংবাদিক  শাব্বীর এলাহী,আব্দুস সালাম,সালাহউদ্দিন শুভ,ইউপি সদস্য সবুজুর রহমান,ছাত্রপ্রতিনিধি আবেদ মিয়া প্রমূখ।

সভায় দুর্যোগকালীন সময়ে করণীয়, দুর্যোগ প্রতিরোধে ভূমিকা এবং ব্যপক প্রচার প্রচারনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। 

এসময় অন্যান্যদের মধ্যে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিসের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভা ও র‍্যালি শেষে ফায়ার সার্ভিসের একটি দল ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও অগ্নিনির্বাপনে মহড়ার মাধ্যমে বাস্তবচিত্র প্রদর্শন করে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল বলেন,বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পূর্ব প্রস্তুতি গ্রহণও অত্যান্ত জরুরি।পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতায় এধরনের মহড়ার আয়োজন করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উপদেষ্টা আসিফ-মাহফুজ পদত্যাগ করতে যাচ্ছেন
  • তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
  • বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা
  • নবাগত ডিআইজি জাহিদুল হাসানকে হাবিবুল্লাহ রায়হানের অভিনন্দন
  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম