Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু 

Bangla FMbyBangla FM
৯:১১ am ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু। নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুতের তার চুরি সময় বিদ্যুতায়িত হয়ে ইরফান মুন্সি (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইরফান মুন্সি উপজেলার চর-করফা গ্রামের তুরাফ মুন্সির ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার আলামুন্সির মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে নিহত চর-করফা গ্রামের ইরফান মুন্সি ও তার দুই সহযোগী ওই গ্রামের আখতার শেখের ছেলে আরিফ ও খোকা মোল্যার ছেলে রবিউল বিদ্যুতের তার চুরি করার উদ্দেশে লোহাগড়া উপজেলার আলামুন্সি মোড়ে যায়। এসময় ইরফান মুন্সি নামে ওই যুবক খুঁটিতে উঠে তার কেটে চুরির চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় এসময় তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার নিহতের ময়নাতদন্তের পর তার মরদেহ দাফন করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম