Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাবেক চেয়ারম্যানের সমাধিতে নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

Bangla FMbyBangla FM
৭:১৩ am ০১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২ নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, স্বর্ণপদকপ্রাপ্ত ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম এম.এ জলিল সাহেবের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান লাল মিয়া।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ২টায় পোগলদিঘা ইউনিয়নের বগারপাড়ায় মরহুম এম.এ জলিলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি সমাধির পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এছাড়াও, তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম গুলজার হোসেনের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদনকালে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তরফদার লিলন ও শাহিন শেখ, যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান সুইট, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন শেখ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাহিত্য সম্পাদক তোফাজ্জল শেখ, উপজেলা স্বাস্থ্য সহকারী মানিক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মরহুম এম.এ জলিল ছিলেন ২ নম্বর পোগলদিঘা ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। তাঁর অসামান্য অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান হয়ে আছে।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইউনিট ৭৩১:যুদ্ধাপরাধ থেকে গোপন চুক্তি
  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম