Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জে রাইজিং গ্রুপের ডাকাতিতে গ্রেফতার- ১২

Bangla FMbyBangla FM
৩:৫২ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in আইন ও আদালত
A A
0

মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের সাটুরিয়ায় রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ অ্যান্ড এক্সেসোরিজ লিমিটেডে ডাকাতির ঘটনায় মালামালসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাটুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে কারখানার কর্মচারীরা খাবার শেষে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত আাড়াইটার সময় ২০-২৫ জন মুখোশধারী ডাকাত নিরাপত্তা প্রাচীর টপকে ফ্যাক্টরির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে কারখানার কর্মচারীদের হাত-পা বেঁধে ফেলে এবং ফিনিশিং ফ্লোরে থাকা ডাইং পলিব্যাগ ও নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়।

রাত ৪টা ২০ মিনিটের দিকে এক কর্মচারী ঢাকায় অবস্থানরত ফ্যাক্টরির ম্যানেজার মো. সাহেব আলীকে ফোন করে বিষয়টি জানালে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় অভিযোগ দায়ের করেন।

পরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (মানিকগঞ্জ সদর সার্কেল) সালাউদ্দিন রাব্বির সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া থানার ওসি মানোবেন্দ্র বালো ও ওসি (তদন্ত)সহ একাধিক পুলিশ সদস্য অংশ নিয়ে

পাবনার চাটমোহর থেকে শরীফকে গ্রেফতার করা হয়, যার কাছ থেকে লুণ্ঠিত দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত মো. লাল চান (৪১), মো. রাসেল ওরফে আলামিন (২৬), মো. মোকাদ্দেছ (৬১), হৃদয় হাসান (১৯), মো. কাউছার (২৬), মো. জাহাঙ্গীর আলী (২৫), জাহিদ হাসান (৩৫), মো. আবু সাইদ (৫০), স্বপন মিয়া (২০), সাজেদুল শেখ (৩৫) ও লিয়াকত আলী (৫৪) কে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকমতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ, তিনটি ছ্যানদা, চাপাতি, চারটি কাটার, হ্যান্ড গ্লাভস, মুখোশ ও মোবাইল উদ্ধার করা হয়। 

পরে গ্রেফতারদের আদালতে উপস্থাপন করা হলে আসামি লিয়াকত আলী (৫৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এবিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানোবেন্দ্র বালো জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। শিগগিরই আরও তথ্য বেরিয়ে আসবে মনে করেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম