Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে শহীদ মিনার সংলগ্ন পরিত্যক্ত ডোপা বাড়ি যেন মাদকসেবীদের নিরাপদ আখড়া

Bangla FMbyBangla FM
9:39 am 23, April 2025
in অপরাধ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতি‌নি‌ধি:

ঝালকা‌ঠির নলছিটি পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শহীদ মিনারের পাশের পরিত্যক্ত ডোপা বাড়িটি এখন মাদকসেবীদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দীর্ঘ এক যুগ ধরে এই পরিত্যক্ত ভবনটি গাঁজা ও ইয়াবা সেবনের নিরাপদ আশ্রয়স্থল ম‌নে ক‌রে‌ছে মাদক‌সে‌বিরা। অথচ প্রশাসনের তেমন কোনো নজরদারি না থাকায় বিষয়টি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

প্রতিদিন দুপুর এবং সন্ধ্যার পর এই স্থানে জড়ো হয় একদল মধ্যবয়সী মাদকাসক্ত ও উঠতি বয়সী তরুণ, যাদের অনেকে আবার স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত থাকে। স্থানীয়দের দাবি, এসব তরুণ কেবল মাদক সেবনেই সীমাবদ্ধ নেই বরং তারা এলাকায় ভয়ভীতি প্রদর্শন, মারামারি এবং ছিনতাইয়ের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে।বিশেষ করে ৫ আগস্টের আগের ও পরের সময়গুলোতে এই স্থানটিতে মাদক কেনাবেচা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যায়। 

লোকমুখে জানা যায়, অতীতে এই এলাকায় পথচারীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “বাড়িটির অবস্থান শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হলেও দীর্ঘদিন ধরে এটি মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে আছে। প্রশাসন যদি এখনই পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

এ প্রসঙ্গে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম মুঠোফোনে প্রতি‌বেদক‌কে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদকসেবীদের এই স্পটের বিষয়ে আমাদের কেউ আগে কখনো জানায়নি। আমরা যখন অভিযান পরিচালনার জন্য পৌঁছাই, তারা আগেভাগেই কৌশলে পালিয়ে যায়। তবে আমাদের অভিযান পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে।”

স্থানীয়দের মতে, তরুণ সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ জরুরি। তা না হলে সমাজে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হবে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের পথে চলে যাবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোলাহাট ইসলামপুর এলাকায় ট্রলির সাথে ধাক্কায় ১ শিশুর মৃত্যু  
  • সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, অদম্য নারীদের সম্মাননা প্রদান
  • বগুড়া ৪ আসনের বিএনপির প্রার্থী মোশারফের কাছে চাঁদা দাবি
  • এই পদক আমার কাছে ‘বিশেষ’: ঋতুপর্ণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম