Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পারিবারিক কলহের জের ধরে দম্পতির বিষপানে আত্মহত্যার চেষ্টা

Bangla FMbyBangla FM
8:43 am 24, April 2025
in সারাদেশ
A A
0

মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধি:
পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে দম্পতির বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন। স্বামী চিকিৎসাধীন রয়েছেন।

ঘটানাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়ন ৩নং ওয়ার্ডে। বৃহস্পতিবার ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রি আব্দুর রহীমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে প্রথম বিষপান করে ফাতেমা। একই সময়ে তার স্বামীও বিষপান করে।

পরে তাদের দুজনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
  • বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা
  • নবাগত ডিআইজি জাহিদুল হাসানকে হাবিবুল্লাহ রায়হানের অভিনন্দন
  • বিএনপি’র নামে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতেই হবে : কাজী আলাউদ্দীন
  • ভোলাহাট ইসলামপুর এলাকায় ট্রলির সাথে ধাক্কায় ১ শিশুর মৃত্যু  

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম