Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালো অধ্যাদেশ নিয়ে সচিবালয়ে বৈঠক, সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে

Bangla FMbyBangla FM
১:১৭ pm ২৮, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ঘিরে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছে এ বিষয়ে গঠিত ৭ জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। বুধবার (২৮ মে) সচিবালয়ে এ বৈঠক হয়। 

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় সফরে আজই জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৪ দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

গত ২২ মে সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর গত রোববার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান রেখেই সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করে সরকার। 

এ আইনে তদন্ত ছাড়া আট দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়াসহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় ১০ জনের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম