Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ‘মিথ্যা সংবাদ’-এর প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
২:০০ pm ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার বিএনপি সভাপতি ও হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা সম্প্রতি কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত “সাংবাদিক হয়রানির” অভিযোগসংক্রান্ত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সদর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোকে “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।

তিনি বলেন, “আমি কোনো সাংবাদিককে মারধর বা আটক করিনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে আইনগত পদক্ষেপ নিয়েছে।”

তিনি আরও দাবি করেন, কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় দিয়ে ইউপি কার্যালয়ে এসে ইউপি সদস্যদের হুমকি ও চাঁদা দাবি করেন। ঘটনাস্থলে উত্তেজিত জনতা জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করে। এ ঘটনার ভিডিও প্রমাণ তার কাছে রয়েছে বলেও তিনি জানান।

চেয়ারম্যান মোস্তাক বলেন, “একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে এসব অপপ্রচার চালাচ্ছে। আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকে। প্রয়োজনে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আখলাকুর রহমান রতন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, ইউপি সদস্য মিজানুর রহমান মিলন, ওবায়দুর রহমান, শহীদ ইফতেখার আলম পটু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম