Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিলার্ক পদে ৯ বছর চাকরি, কোটি টাকার বাড়ি ও সম্পত্তি নিয়ে প্রশ্ন

Bangla FMbyBangla FM
৮:১৭ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. আসাদুজ্জামান মিয়া, ফরিদপুর:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা বদরুল ফকির মাত্র ৯ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে কিলার্ক পদে চাকরি করে কোটি টাকার বাড়ি ও অর্ধ কোটি টাকার জমির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে বদরুল ফকির কিলার্ক পদে চাকরিতে যোগ দেন। এরপর ৮ বছরের মাথায় তিনি কালিনগর গ্রামের কবিতা চক্রবর্তীর জমিতে একটি আলিশান বাড়ি নির্মাণ করেন। কবিতার দেবর কৃষ্ণ চক্রবর্তীর দাবি, জমিটি দখল করে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি বাধা দিতে গেলে তাকে মারধরের অভিযোগও তুলেছেন তিনি।

স্থানীয় বিএনপি নেতা কামরুল ফকির বলেন, “সরকারদলীয় প্রভাব খাটিয়ে বদরুল ফকির বিপুল সম্পদের মালিক হয়েছেন। সংখ্যালঘু পরিবারের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছেন, যা গভীরভাবে উদ্বেগজনক।”

অভিযোগের বিষয়ে বদরুল ফকির বলেন, তিনি ৩০ লাখ টাকা লোন নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। কোটি টাকার মালিক হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সঠিক ব্যাখ্যা না দিয়ে জানান, “আমাদের অনেক শত্রু আছে, অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে।”

জমি দখল ও সম্পদের উৎস ঘিরে প্রশ্ন থাকলেও এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনের মাঠ থেকে একজন গণমাধ্যমকর্মীর কথা
  • ‘সুষ্ঠু ও সফল’ নির্বাচনের জন্য ঢাকাকে অভিনন্দন বেইজিংয়ের
  • নীলফামারী–২ আসনে জামানত হারিয়েছেন চার প্রার্থী
  • ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী
  • ফরিদপুর-৪ আসনে বিএনপির জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম