Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণবিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছেন:ব্যারিস্টার রুমিন ফারহানা

Bangla FMbyBangla FM
5:08 pm 22, April 2025
in রাজনীতি
A A
0

গাইবান্ধা প্রতিনিধি:

বিএনপির সহ—আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, একটি দল ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালানোর দাবি করছেন। 

কিন্তু ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালায়নি। এটি বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছেন। বর্তমান সংস্কার নিয়ে যারা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত হয়েছে। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছেন। বিএনপির আন্দোলন এখনো থেমে নেই। ভোটের দাবি আদায় পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি। এর আগে বেলা ১১টার দিকে জেলা ইনডোর স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার স¤পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য অ্যাড. ফারজানা শারমিন পুতুল, প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফজলুর রহমান খোকন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী। 

Tags: বিএনপিব্যারিস্টার রুমিন ফারহানারাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
  • ‘ওসমান হাদি শঙ্কামুক্ত নন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ’
  • যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে প্রায় ৯০ লাখ মুসলিম নাগরিক
  • সৈয়দপুরে পেঁয়াজ চাষে ইউপি মেম্বার আনোয়ারুের সাফল্যে উদ্বুদ্ধ অনেকে
  • বাংলাদেশী নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ ইরানের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম