Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে

Bangla FMbyBangla FM
4:22 pm 17, March 2025
in জাতীয়
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক :

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, শুধু নির্বাচনের জন্য সংস্কার নয়; প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। বিগত পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। দুর্নীতি ও লুটপাটের মহা আখড়ায় পরিণত করেছিল। এগুলোর আমূল সংস্কার না হলে নির্বাচন, সরকার গঠন, আইন ও বিচার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কোনটাই সম্ভব না।

আজ সোমবার বিকেলে রাজধানীর পল্লবীস্থ ৩ নং ওয়ার্ড পুরাতন স্বর্ণপট্রি লাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত “বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রশিদ খান এর সভাপতিত্বে ও সৈয়দ রেজওয়ান হায়দার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মুফতী মোঃ মাছউদুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব নিয়াজ আহমেদ খান, পল্লবী থানা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, মুফতি আব্দুল মান্নান আজিজ, ওমর ফারুক, আমীরুল হক, মুফতি রাশেদুল ইসলাম, আবু হানিফ, মুফতি নাছির মাহমুদ হুমায়ুন কবির প্রমুখ। 

প্রিন্সিপাল মাসউদ আরো বলেন, কেউ কেউ বলেন দ্রুত নির্বাচন দেয়ার জন্য। আমরা বলতে চাই নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না। অতীতে আমরা বহুনির্বাচন দেখেছি। নির্বাচনের পরে জুলুম, নির্যাতন, দুর্নীতি-দুঃশাসন আরো বেড়ে যায়। এরকম নির্বাচন আমরা আর দেখতে চাই না। 

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, আপনার প্রতিষ্ঠানে যদি আপনার আইনে চলে, তাহলে আল্লাহর জমিনে কেন আল্লাহর আইন চলবেনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দীপ্তি শপথ দিতে হবে সিয়ামের মাসে।

Tags: ইসলামী আন্দোলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম