Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

Bangla FMbyBangla FM
৬:১০ pm ১২, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

ছাত্রীর মৃত্যু 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: 

নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার। নড়াইল সদর উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার (২৫) এবং সাব্বির (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেন্টু হাওলাদার সদর উপজেলার তুলরামপুর গ্রামের বাসিন্দা এবং সাব্বির একই উপজেলার চালিতাতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সদর উপজেলার নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়ে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার নামে একজন মারা যান। অপর মোটর সাইকেলে থাকা আহত সাব্বিরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আহত হয়েছেন।

নড়াইল সদর হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ হাসান ফেরদৌস জানান, বিকেলে হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান।

এ বিষয়ে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে

স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার। নড়াইল সদর উপজেলায় স্কুল ছুটির পর বাড়িতে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে আছিয়া খানম (৬) নামে এক শিশু নিহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আছিয়া খানম সার্কেলডাঙ্গা গ্রামের মো.ফারুক মোল্যার মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিলো আছিয়া খানম নামের ওই শিশুটি। পরে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আছিয়া গুরুতর আহত হলে মোটরসাইকেল চালক তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আছিয়া নামে ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম