Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব- আবু হানিফ 

Bangla FMbyBangla FM
5:47 pm 24, April 2025
in সারাদেশ
A A
0

সালেক হোসেন রনি কিশোরগঞ্জ:
গণহত্যার বিচার, আওয়ামিলীগ ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা।  আজ বৃহস্পতিবার ২৪শে এপ্রিল বিকাল ৫ টায় করিমগঞ্জ কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করিমগঞ্জ মধ্যবাজার ঘুরে উপজেলা ডাক বিভাগের অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় । 

এতে প্রধান অতিথির বক্তব্যে  গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,”কিশোরগঞ্জ বাংলাদেশে অন্যতম কৃষি প্রধান জেলা।এখানকার মানুষের বেশিভাগই কৃষক। হাওর এলাকায় কৃষি আবাদ বেশি হয়।এখন ভরা মৌসুমে ধানের পর্যাপ্ত মূল্য না পেয়ে কৃষকরা হতাশ। ধান উৎপাদনের যে খরচ সেই তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসান হওয়ার আশংকা বেশি। তাই সরকারের উচিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা। সরকারের উদ্যোগে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা। এখানে যেন মধ্যস্বস্ত ভোগী সিন্ডিকেট করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো সমন্বকরা। কিন্তু ৫ই আগষ্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনের তাদের অর্জন কে ম্লান করেছে। সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানভীর নামে এক সমন্বয়ক।সেই তানভীর আবার এনসিটিবির ৪০০ কোটি টাকার দূর্নীতিরও সাথেও সম্পৃক্ত হোন।এই তানভীর এনসিপির নেতা। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাবাদ করা,তাকে জিজ্ঞাবাদ করলে অনেক রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে।জুলাই আন্দোলনে আওয়ামিলীগ ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনীহা দেখা যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামিলীগ কে নিষিদ্ধের ক্ষেত্রে সরকার কে আরও জোড়ালো ভূমিকা পালন করতে হবে। যারাই আওয়ামিলীগ ও তাদের দোসরদের পুর্নবাসন করবে তাদেরকেই রুখে দিতে হবে। এই অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামিলীগকে নিষিদ্ধ করা।আওয়ামিলীগ যে জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে ভবিষ্যতে সুযোগ পেলে এরচেয়ে ভয়ংকর গণহত্যা চালাবে।গণহত্যাকারী আওয়ামিলীগ ও তাদের দোসররা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না,সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। 

জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার,  জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক অভি চৌধুরী,জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, করিমগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অধ্যক্ষ সামসুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ আনাস মিয়া,করিমগঞ্জ পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সালাউদ্দিন আইউবী প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম