Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Bangla FMbyBangla FM
12:11 pm 25, April 2025
in অন্যান্য
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে সাড়ে সাতশো পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ১৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (২৫ এপ্রিল)সকাল থেকে পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে জেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা ও হিজলদী সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিব এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি। 

শুক্রবার(২৫ এপ্রিল)দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গ সিমান্ত মাদক ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, হিজলদী সিমান্ত ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল ট্যাবলেট আটক করে বিজিবি।

এছাড়াও, ভোমরা স্থলবন্দর সিমান্ত থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, তলুইগাছা থেকে ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস, কাকাডাঙ্গা ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক ১লাখ১২হাজার ৮’শ টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি আটক করে। মাদরা সিমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, হিজলদী থেকে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেল আটক করে বিজিবি।

তিনি আরো জানান, সর্বমোট ৪,৮২,৫০০/-(চার লক্ষ বিটাশি হাজার পাঁচশত )টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে বিজিবি।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন সাত ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • বাগেরহাটে পরিবহনের ধাক্কায় ১জন মোটরসাইকেল আরোহী নিহত
  • নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, বিভিন্ন স্থানে বিক্ষোভ রাজনৈতিক দলগুলোর নিন্দা-ক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম