Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারী কারাগারে গাঁজাসহ আটক কারারক্ষী, সাময়িক বরখাস্ত

Bangla FMbyBangla FM
৪:৩০ pm ১৮, জুন ২০২৫
in অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা কারাগারে গাঁজাসহ আটক কারারক্ষী মো. সালমান শাহ (২৮)–কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (১৮ জুন) আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, দায়িত্ব পালনের জন্য কারাগারে প্রবেশের আগে প্রধান ফটকে সহকারী প্রধান কারারক্ষী মো. শহিদুল ইসলাম সালমান শাহের দেহ তল্লাশি করেন। এ সময় তার ইউনিফর্মের নিচে, ডান পায়ের হাঁটুর নিচে টাইটস প্যান্টের ভাঁজে লুকানো অবস্থায় ৮ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই গেটরক্ষী মো. আব্দুল মাজেদ বিষয়টি জেল সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর তাকে আরপি গেটের বাইরে আটকে রাখা হয় এবং তাৎক্ষণিক বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত করা হয়।

পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ডিজিটাল বাটখারায় গাঁজার পরিমাণ ৮ গ্রাম নির্ধারণ করে, যার আনুমানিক বাজারমূল্য ৮০০ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজা জব্দ করে থানায় নেওয়া হয়।

নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে কারাগারে গাঁজা সরবরাহের অভিযোগ ছিল। আজ সালমান শাহকে হাতেনাতে ধরা হয়েছে এবং তাকে বরখাস্ত করে আইনি ব্যবস্থার আওতায় আনা হয়েছে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, “আটক কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমান শাহ জানান, গাঁজাটি ব্যক্তিগত ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম