Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জের সেই পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

Bangla FMbyBangla FM
৪:২২ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0


বিশেষ প্রতিবেদক:


ঘুস দুর্নীতির বরপুত্র সুনামগঞ্জের সেই পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খানকে অবশেষে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা বালু মহাল ও সীমান্ত চোরাচালান, পোষ্টিং বাণিজ্যেসহ নানা খাতে ঘুস দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার বিষয়ে একটি জাতীয় দৈনিকের  প্রিন্ট ভার্সনে, অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর নরচরে বসে পুলিশ সদর দপ্তর।


সোমবার (১৭ ফ্রেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৮ ফেব্রুয়ারি এসপি আ. ফ. ম আনোয়ার হোসেন খানকে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।
গ্রেফতার বাণিজ্য,রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এমন নিরীহদের মামলা দিয়ে গণহয়রানী, মামলা , গ্রেফতারের ভয় ভীতি দেখিয়ে জেলা সদর, বিশ^ম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ,মধ্যনগর, জগন্নাথপুর, দিরাই, ছাতক,দোয়ারাবাজারসহ বিভিন্ন থানার ওসি, ডিবির ওসি, ডিবি পুলিশ, এসআই, এএসআই ও ব্যাক্তিগত দালাল দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এসপি আনোয়ার হোসেন।


তাাহিরপুর থানার ওসি দেলোয়ার এসপি আনোয়ার ও সীমান্ত চোরাচালানে জড়িত বিএনপি নামধারীদের প্ররোচনায় সিলেট মহানগরীর বিভিন্ন মামলায় আসামি করা হয় ওই জেলার একাধিক সাংবাদিককে।
সুনামগঞ্জে যোগদান করার পর ঘুসের ঢাকায় দেশের দুটি বিলাসবহুল জায়গায় নতুন নতুন বিল্ডিং তৈরীর কাজে হাত দেন এসপি আনোয়ার তার দুই ভাইয়ের মাধ্যমে। ঘুস হিসাবে আইফোন নিয়ে বিএনপি কর্মীকে গ্রেফতার করানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তাহিরপুরের এক নারী সন্তান হত্যাকারীদের মামলার অভিযোগপত্র থেকে বাদ দেয়ায় ন্যায় চাইতে গিয়ে এসপি আনোয়ারের হাতে লাঞ্চিত হন। গরু, কয়লা, কসমমেটিকস, মাদক, খনিজ বালি পাথর চুরি কান্ডে এসপি সহযোগি হিসাবে ঘুস নিয়ে পোষ্টিং দেন তাহিরপুরের  ওসি দেলোয়ার, মধ্যনগরের ওসি সজীব রহমান, দোয়ারাবাজারের ওসি জাহিদ সহ বিভিন্ন থানার ওসিদেরকে।

জেলার তাহিরপুরের বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ’র ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী, এএসআই জব্বার, হানিফ,টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবীর দাস , এএসআই কার্তিকসহ বেশ কয়েকজনকে পোষ্টিং দেন মাদকসহ সবধরণের চোরাচালান বাণিজ্যে আয় বাড়াতে এমনকি খনিজ বালি পাথর চুরিকান্ডে অবাধে সহযোগিতা করতে।
এসপির ঘুসের হাটে যুক্ত হন তারই দুই ভাই। এছাড়াও রয়েছে বিভিন্ন জেলার সুবিধাভেগী দালাল চক্র।  
-১৭-০২-২৫

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম