Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় বিতর্ক সংগঠন ‘বিএনডিপি’র ৫ম কার্যনির্বাহী পরিষদ গঠন,নেতৃত্বে মাসুম-ফাহাদ

Bangla FMbyBangla FM
৩:০০ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৫
in সংগঠন
A A
0

জসিম উদ্দিন, 

নোবিপ্রবি প্রতিনিধি।

জাতীয় বিতর্ক সংগঠন “বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম” (বিএনডিপি) এর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন  হয়েছে৷ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুম ব্যাপারী ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফাহাদ হোসেন। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম” (বিএনডিপি) এর ১০৫ জন সদস্যের অনলাইন  ভোটে   প্রাথমিকভাবে ১৫ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। এরপরে প্রাথমিকভাবে নির্বাচিত কার্যনির্বাহীগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক মো. মাসুম ব্যাপারী  এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক  মোঃ ফাহাদ হোসেন।

পরবর্তীতে বিএনডিপির   নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কার্যনির্বাহীদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অন্যান্য পদে দায়িত্ব বন্টন করেন। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে  মোসাররাত তাসমিয়া রহিম, মো. জহির উদ্দিন, মো. রায়হান মিয়া এবং এইচ এম হৃদয় আলম উল্লাস। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মার্জিয়া বিনতে আব্দুল বারী এবং মো. মেহেদী হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে ইব্রাহীম বিন ইসলাম ৷ দপ্তর সম্পাদক হিসেবে আব্দুর রহমান আস সাদি৷ অর্থ সম্পাদক পদে  মো. শমসের মুবিন। প্রচার সম্পাদক পদে  আজিজুর রহমান শান্ত । প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে  এ এম সাইফুল্লাহ । ইংরেজি বিতর্ক সম্পাদক হিসেবে  সৈয়দ জারিফ জুনায়েদ এবং  বাংলা বিতর্ক সম্পাদক হিসেবে  আব্দুল্লাহ আল ফাররাজ৷ 

বিএনডিপির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের  প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনডিপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ফায়সাল মাহমুদ এবং উপ-প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি মূলহাম হায়দার চৌধুরী ও সাবেক সহ-সভাপতি ফারহানা বিনতে জিগার ফারিনা।

উল্লেখ্য, কোমল শব্দে, কঠিন যুক্তি” স্লোগানকে সামনে রেখে ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব এর আদর্শে উজ্জীবীত হয়ে  বিতর্ক চর্চার  মাধ্যমে সারাদেশে একটি যুক্তিবাদী, অধিকার সচেতন, পরমতসহিষ্ণু, ন্যায়বিচারের আদর্শ ধারণকারী, অধিকতর যোগ্য প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে “বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম-বিএনডিপি”।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম