Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকা‌ঠি‌তে সড়ক উন্মুক্ত করণ ও লাশ দাহ করার স্থান স্থানান্তরের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৮:৪৪ am ১৭, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

‌মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি

ঝালকাঠির নলছিটি পৌরসভার পেছনের আটকে রাখা সড়ক উন্মুক্ত করার দাবি এবং হিন্দু ধর্মাবলম্বীদের লাশ দাহ করার স্থান শহরের ভিতর থেকে নির্জন স্থানে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার (১৭ ফেব্রুয়া‌রি) সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী, পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনসাধারণ সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ।

এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নাসিম হোসেন, এডভোকেট রেজা, মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলামি ছাত্র আন্দোলনের পৌরসভার সাধারণ সম্পাদক হাফেজ মাহফুজুর রহমান, নাইম তালুকদার, শিক্ষার্থী সাইফুল ইসলাম, স্থানীয় সমাজকর্মী বালী তূর্য। 

বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই শ্মশানের গেটটি তাদের সিমানায় নির্মানে দাবি জানান এবং নতুন গেট নির্মানে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।এবং শহরের মধ্যে এখন ঘন জনবসতি  হওয়ায় দাহ করার স্থানটিকে নদীর তীরে নির্জন স্থানে যেখানে পূর্বেই নির্ধারণ করা হয়েছিলো সেখানে সরিয়ে নেয়ার জন্য আহবান জানান। এতে বর্তমান শ্মশানের সৌন্দর্য আরও বারবে বলেও রাস্তাটি উন্মুক্ত করে দেয়ার দাবি জানান।

রাস্তাটি নলছিটি পৌরসভার নামে রেকর্ডভুক্ত জমিতে নির্মিত এবং এই একই পথে মুসলিম গোরস্থান এবং আবাসিক বাড়িঘর রয়েছে, রাস্তাটি উন্মুক্ত না হলে সেগুলো অগ্নিকাণ্ডের ঝুকিতে রয়েছে।সড়কটি উন্মুক্ত হলে মাদ্রাসা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলেও সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে মিছিলটি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম