Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অপপ্রচারের টার্গেটে কুমিল্লার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা: অনুসন্ধানে বেরিয়ে এল ভিন্ন চিত্র

Bangla FMbyBangla FM
4:30 pm 24, April 2025
in অপরাধ
A A
0

জেলা প্রতিনিধি,কুমিল্লা:

গত এক বছর চার মাস ধরে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন শরীফুল ইসলাম। সম্প্রতি তাকে ঘিরে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে কয়েকটি গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে—যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছে তার পরিবারের পক্ষ থেকে।

 অনুসন্ধানে পাওয়া যায় ভিন্ন এক চিত্র। নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, ইন্সপেক্টর শরীফুল ইসলামের নেতৃত্বে তার যোগদানের পর কুমিল্লায় ৬ শতাধিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এতে উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যা পূর্বের তুলনায় বহুগুণে বেশি।

সূত্রগুলো আরও জানান, শরীফুল ইসলামকে মাদকাসক্ত বলে প্রচার করা হলেও বাস্তবে তিনি ধূমপান পর্যন্ত করেন না। তিনি নিজ যোগ্যতায় এই অধিদপ্তরে চাকরি পান এবং দায়িত্ব গ্রহণের পর থেকে সততা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এই কর্মকর্তা কখনোই কোনো অনিয়ম কিংবা দুর্নীতির সঙ্গে আপোষ করেননি।

ব্যক্তিজীবনে তিনি সুনামধন্য ও নির্লিপ্ত। একটি পারিবারিক ভুল বোঝাবুঝির মীমাংসিত ঘটনা এবং আদালতের বিচারাধীন একটি বিষয়কে ইস্যু করে এক শ্রেণির দুষ্টচক্র উদ্দেশ্যমূলকভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ ওঠেছে। সংশ্লিষ্ট সূত্র এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং নিন্দনীয় বলে আখ্যায়িত করেছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে   ইন্সপেক্টর শরীফুল ইসলাম বলেন, “আমি সবসময় নৈতিকতার জায়গা থেকে কাজ করেছি এবং অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অনৈতিক কর্মকাণ্ডে সায় না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমি আমার অবস্থানে সৎ এবং দৃঢ় রয়েছি। আশা করি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
  • মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে খালেদ সভাপতি,মশাহিদ সম্পাদক
  • মৌলভীবাজার সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম