Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ঈদের আগেই হাসি ফুটলো ৪,৬০০ পরিবারে

Bangla FMbyBangla FM
৪:০১ pm ২২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ ঈদ সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকালে পৌর জনমিলন কেন্দ্রে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চারটি বুথের মাধ্যমে জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ৪ হাজার ৬০০ জন সুবিধাভোগীর হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. বুলবুল আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সচিব সৈয়দ নবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রতিটি ওয়ার্ড থেকে তালিকাভুক্ত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। এতে ঈদের আগে দরিদ্র জনগণের মুখে হাসি ফুটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এসব সহায়তা প্রদান করা হচ্ছে,যাতে করে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়।

Tags: ঈদ সহায়তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর গামছা ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী
  • নরসিংদী-২ আসনে নিজ বলয়েই অবরুদ্ধ জামায়াত প্রার্থী, নেপথ্যে কি জোটের সমীকরণ?
  • আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা
  • পাগল বা ভবঘুরে দেখলেই ‘সানডে মানডে ক্লোজ’ করে দিতাম: সিরিয়াল কিলার সম্রাট
  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম