Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘পীরগাছা আলোর কাফেলার’ উদ্যোগে দেড় শতাধিক হতদরিদ্র পেলেন রমজান খাদ্য সামগ্রি

Bangla FMbyBangla FM
৪:৫৫ pm ০১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

পুরো রমজান মাস জুড়ে একজন হতদরিদ্র যেন ভালোভাবে রোজা করতে পারে এ লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পীরগাছা আলোর কাফেলার’ উদ্যোগে দেড় শতাধিক হতদরিদ্রকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (উচাপাড়া) গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একজন হতদরিদ্র রোজাদারকে চাল, ডাল, তেল, লবণ, আলু, পিঁয়াজ, বুট-বুন্দিয়া, মুড়ি, ডিম, আটা, খেজুর, বিতরণ করা হয়েছে।

এসব খাদ্য সামগ্রি পেয়ে সবাই খুশিমনে বাড়ি ফেরে। হতদরিদ্র রাজেকা, আমেনা, জাহেদা, আলিম উদ্দিন ‘পীরগাছা আলোর কাফেলা’ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নামাজ পড়ে দোয়া করার প্রত্যয় ব্যক্ত করেন।

পীরগাছা আলোর কাফেলার’ সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট বলেন, মাহে রমজান মাসে যারা ঠিকমতো কিনে খেতে পারেন না তাদের খাদ্য সামগ্রি বিতরণ করা হচ্ছে। যারা আলোর কাফেলায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

‘পীরগাছা আলোর কাফেলার’ সভাপতি মোস্তাফিজার রহমান রিপন বলেন, এ এলাকায় এক সময়  জুয়া ও নেশায় ভরে গিয়েছিল। আমরা সহনীয় পর্যায়ে আনতে পেরেছি।  আমাদের প্রধান লক্ষ্য সবাইকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখা ও ভালো কাজে সহযোগিতা করা। সেই লক্ষ্য নিয়ে রোজাদারদের সম্মানে তারা যেন ভালোভাবে রোজা রাখতে পারে-তাই দেড় শতাধিক হতদরিদ্রকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। এসময় আলোর কাফেলার প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম