Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত রোকনের মৃত্যু

Bangla FMbyBangla FM
১:৫৫ pm ২২, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত যশোরের শার্শায় আব্দুর রশিদ রোকন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।শুক্রবার দিবাগত-রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোকনুজ্জামানের শ্যালক রুহুল আমিন জানান, ঘটনার দিন আহত রোকনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তাকে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২ টার পরপরই তার মৃত্যু হয়।

এদিকে শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়ি বাগআঁচড়া পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। পরে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে কুপিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয় এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়।#

প্রেরক:-

মো,মনির হোসেন বেনাপোল প্রতিনিধি যশোর। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম