Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৭:২০ am ২২, ফেব্রুয়ারী ২০২৫
in ধর্ম ও দর্শন
A A
0


সিলেট

হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ওই মানববন্ধন কর্মসূচি পালন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার সর্বস্তরের আলেম উলামাগণের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন শেষে এক সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে হযরত করিশ শাহ (রহ.) মাজার শরিফে কথিত মাজার কমিটির ব্যানারে রবিবার দিবাগত রাতে বাৎসরিক ওরস পালনের নামে মাদক সেবন, অশ্লীল নাচ গান, উচ্চৈ শব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানো, দোকানপাট বসানোর আড়ালে চাঁদাবাজি করার তোড়জোড় শুরু করা হয়েছে।


এসব অপকর্ম ইসলামবিরোধী কার্যকলাপ জায়েজ করতে গিয়ে ওরস পালনের নামে উপজেলা প্রশাসনের নিকট সম্প্রতি আবেদন জমা দিয়ে ওই কমিটির লোকজন জোরালোভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ার পূর্বেই রবিবারের ওরস আয়োজনসহ সব ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি হাফেজ মাও. আবুল বাশার নুরুল্লাহ, মাও. মুখলেছুর রহমান, মাও. হাফেজ ইয়াহিয়া, হাফেজ এহসান ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা প্রমুখ।

উপজেলার উওর বড়দল ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য পুরানঘাট গ্রামের বাসিন্দা মাজার কমিটির সভাপতি দাবিদার আবু তাহেরের নিকট জানতে চাইলে তিনি বলেন,  আমি আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থানার ওসি করলে তিনি অনুমতি দিয়েছেন রবিবার ওরশ পালন করতে, রবিবার রাতে ওরশ পালন করবেন বলেও জানান আবু তাহের।


তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিকট ওরশের অনুমতি প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আবেদনে শুধুমাত্র থানার সিল মেরে রিসিভ করেছি এর বেশী কিছু নয়।
শনিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আবুল হাসেম বললেন,ওরশের আবেদন নিয়ে আসলে আমি থানার ওসিকে নির্দেশনা দিয়েছিলাম আইনশৃস্খলা পরিস্থিতি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিন্তু ওরশ পালনের জন্য কোন রকম অনুমতি দেইনি, এখন যেহেতু ওই ওরশকে কেন্দ্র কওে আলোম উলামা সমাজ আপক্তি জানিয়েছেন সেক্ষেত্রে ওসিকে পুন:রায় নির্দেশনা দিয়েছি ওরশ বন্ধে আইনি ব্যবস্থা নিতে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম