Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইন্দুরকানীতে পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক চালু

Bangla FMbyBangla FM
৪:১৮ pm ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেস্ক চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এফ. করিম আলিম মাদ্রাসা কেন্দ্রে এ সেবা কার্যক্রম শুরু হয়।

ইন্দুরকানী থানা শাখার উদ্যোগে পরিচালিত এই হেল্প ডেস্কে রয়েছে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মাস্ক, প্রয়োজনীয় ওষুধ, বইপত্র রাখার ব্যবস্থা এবং অভিভাবকদের বসার জন্য নির্ধারিত স্থান। পর্যায়ক্রমে উপজেলার টগড়া কামিল মাদ্রাসা ও সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও এই সেবা চালু করা হবে বলে জানা গেছে।

প্রশাসনের প্রশংসা

পরীক্ষার দিনে হেল্প ডেস্ক পরিদর্শনে যান ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মোহাম্মদ আলী, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন এবং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সঞ্চিত কুমার। তারা এ উদ্যোগকে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব বলে প্রশংসা করেন।

উপস্থিতি ও বক্তব্য

উদ্যোগটিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী (জিয়ানগর) থানা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সেক্রেটারি কে. এম. রাহাতুল ইসলাম, সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলামসহ সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।

শাখা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বলেন,

“প্রতিবছরের মতো এবারও পরীক্ষার্থীদের জন্য এই হেল্প ডেস্ক চালু করেছি। শুধু পরীক্ষার্থীদের নয়, তাদের সঙ্গে আশা অভিভাবকদেরও বসার ব্যবস্থা রেখেছি। আলহামদুলিল্লাহ, সবার কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম