Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ থেকে শুরু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ৪ দিনব্যাপী ওরস শরীফ

Bangla FMbyBangla FM
৭:৪৮ am ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

আজ ১৫ই ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্ব ওলী শাহ্সুফী হযরত মাওলানা মোহাম্মদ হাসমতউল্লাহ্ নকশবন্দী মোজাদ্দেদী “কুদ্দেছা ছিররাহুল আজীজ” (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ৪ দিনব্যাপী বাৎসরিক উরস শরীফ। ওরস উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখ-লাখ মানুষের আল্লাহু আকবর তাকবির ধ্বনি ও পদচারণায় মুখরিত এখন পুরো এলাকা।

ওরস শরীফ উপলক্ষে জাকেরানদের জন্য তৈরী করা হয়েছে বিশাল এলাকা জুরে প্যান্ডেল, অজুখানা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মহিলাদের থাকার ব্যবস্থা, গাড়ি পার্কিং-এর জন্য মাঠ প্রস্তুত, বিভিন্ন ডিপার্মেন্টের গেট নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, দেওয়ালে-দেওয়ালে রঙ্গের কাজ, অন্যান্য ধর্মালম্বীদের থাকার জন্য নির্মিত হয়েছে আলাদা সামিয়ানা, জরুরী চিকিৎসা সেবার ব্যবস্থা। এ ছাড়াও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর খাজাবাবা ফরিদুপুরীর মাজার জিয়ারত শেষে পতাকা উত্তোলনের মাধ্যমে উরসের মুল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছিলেন, জাকের মঞ্জিল দরবার শরীফের সমম্বয়কারী এম. এম শহীদুল ইসলাম শাহিন। তিনি আরো জানান, ইতি মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান, আশেকান সহ বিভিন্ন ধর্মাবলম্বী ভক্তদের সমাগমে মুখরিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ।

আইটি বিভাগের কামরুল হাসান জানান, দরবার শরীফ এলাকায় প্রায় ২০০ শতাধিক সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সাথে গ্রহন করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা। তিনি আরো জানান, দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও সদরপুর থানা পুলিশের পাশাপাশি ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, বাংলা ১৩৫৪ সালে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পীর খাজাবাবা ফরিদপুরী প্রথম ওরস শরীফ শুরু করেন। সেই থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে বাৎসরিক উরস শরীফ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে প্রতিদিন মিলাদ মাহফিল, জিকির আসকার, ফরজ, সুন্নত ও নফল ইবাদতের সাথে তরিকতের ওজিফা কালামে মশগুল থাকবেন জাকেরানরা। আগামী ১৮ ই ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জাকের মঞ্জিলের বাৎসরিক উরস শরীফ।

তানভীর তুহিন

স্টাফ রিপোর্টার

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম