Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে শ্বশুরবাড়ীতে জামাই খুন 

Bangla FMbyBangla FM
১২:৪৮ pm ১১, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুর বাড়িতে এসে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের লাঠির আঘাতে জামাই কনাই শব্দকরকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে। কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটকরা হলেন-ধীতেশ্বর গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়িতে বেড়াতে যান কনাই শব্দকর। গত সোমবার দিনের বেলা সেখানে কনাই শব্দকরের বাচ্চাদের সাথে প্রতিবেশীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতেই পাশের ঘরের লোকজন কনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় কনাইকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

  কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার সকালে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।    এদিকে ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে ক্রাইমসিন টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মার এক কাতল অর্ধলাখ টাকায় বিক্রি
  • দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি নেতার অবৈধ ড্রেজার জব্দ, মামলার নির্দেশ
  • ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চবিতে মানববন্ধন
  • খনিজ সম্পদ ছাড়াই সম্পদ ছাড়াই ইসরায়েল ধনী হলো
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ শুরু কাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম